সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Logo

মাঠে নামেননি, তবু নেইমারকে নিয়ে মাতামাতি

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

নেইমার কেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, পানামার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর সেটা প্রমাণ হলো আরও একবার। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের মাটিতে শেষবারের মতো খেলতে নেমে গোল উৎসব করেছে সেলেসাওরা; পানামাকে হারিয়েছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে।

রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এক মিনিটও খেলেননি নেইমার। চোটের কারণে এই ফরোয়ার্ডকে আপাতত মাঠের বাইরে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মাঠে না নামলেও এদিন প্রধান আকর্ষণ ছিলেন নেইমার। তাঁকে নিয়ে মাতামাতির শেষ ছিল না সফরকারী দলের ফুটবলারদের।

শেষ বাঁশি বাজার পর মাঠে নামেন নেইমার। এরপর পানামা দলের খেলোয়াড়, বদলি সদস্য এবং কোচিং স্টাফের অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। কেউ সেলফি তোলেন, কেউ আবার স্মরণীয় মুহূর্তটি ধরে রাখেন ক্যামেরাবন্দি করে। প্রতিপক্ষ দলের সদস্যদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন নেইমার। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে সবার সঙ্গে ছবি তোলেন এবং সময় কাটান ব্রাজিলিয়ান তারকা।

এই দৃশ্যই ফুটিয়ে তোলে বিশ্ব ফুটবলে নেইমারের জনপ্রিয়তা ও প্রভাব। মাঠে না খেললেও প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে তিনি কতটা সম্মানিত, সেটারই আরেকটি উদাহরণ দেখা গেল পানামা ম্যাচের পর।

ব্রাজিলের বড় জয়ের রাতে গোল কিংবা আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি আলোচনায় উঠে আসে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ সৌহার্দ্যের ছবিও। সেই মুহূর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার, যিনি মাঠের বাইরে থেকেও সবার নজর কেড়ে নিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com