শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সারদা থেকে পালানো সেই ডিআইজি এহসান সহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিদ্যুৎ বিভ্রাটে স্থবির বরিশালের জনজীবন, ভোগান্তিতে ব্যবসায়ী ও পরীক্ষার্থীরা হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা-স্বর্ণালংকারসহ দুই বোন আটক ভাড়াটে লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিতর্কিত করার মিশন ধর্ষণচেষ্টা থেকে বাঁচতে ননদের জামাইকে ব্লেডের আঘাত গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে জামায়াত নেতাকে মারধর বরিশালে টানা ৫ দিন বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আইনি লড়াই এবং ভবিষ্যতে বিয়ে নিয়ে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন নীরব থাকার কারণ ছিল সত্য একদিন না একদিন প্রকাশ পাবে এমন বিশ্বাস।

পরীমণি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।

গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। তার ভাষ্য, আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, কোনো না কোনোভাবে তা সামনে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।

অভিনেত্রীর দাবি, তাকে গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি বলেন, সে সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং বাসায় তল্লাশি চালানোর অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না।

পরীমণি জানান, পরবর্তী সময়ে পুরো ঘটনার বিবরণ শুনে তার কাছে অনেক কিছুই পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে তিনি ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন।

তিনি বলেন, এই ছয় বছরে ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে ঘাড় থেকে সব বোঝা নেমে গেছে। অনেক স্বস্তি অনুভব করছি।

মামলা প্রসঙ্গে পরীমণি বলেন, এটি কোনো ব্যক্তি করেননি। তার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে বিরক্ত করা, ব্ল্যাকমেইলসহ নানা অভিযোগ আনা হয়েছিল।

চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমি কখনো রাষ্ট্রকে চাপ দিইনি বা আহাজারি করিনি। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন সময় লাগুক, যত বছর আদালতে হাজিরা দিতে হোক, আমি দেব। আমার বিশ্বাস, একদিন আদালত আমাকে নির্দোষ ঘোষণা করে আমার সম্মান ফিরিয়ে দেবে।

দেশে শিল্পীদের নিরাপত্তার বিষয়ে পরীমণি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, শিল্পী, রিকশাচালক বা অন্য যেই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তামুক্ত জীবন চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com