বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Logo

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

/ ৪২ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে তাঁর নাম উঠে আসার পরপরই হাইকমান্ড থেকে এই কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক সিদ্ধান্ত এলো।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে বুলডোজার দিয়ে ওই চিকিৎসা কেন্দ্রটির অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

এই দখলের নেপথ্যে স্থানীয় সংসদ সদস্য মিষ্টির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যদিও তিনি এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। ঘটনাটি তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান যে, নিরপেক্ষ তদন্তে অপরাধের সত্যতা মিললে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ইতোমধ্যে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার জের ধরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অভিযুক্ত একাধিক নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তি নিশ্চিত করার পর এবার সংসদ সদস্য পদ থেকেও মিষ্টিকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com