বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

‘মৌসুমী তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে’: জয়কে ওমর সানী

/ ৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতা এবার নতুন মাত্রা পেয়েছে। লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যের জেরে জয় যে ব্যঙ্গাত্মক পোস্ট করেছিলেন, তার জবাব দিয়েছেন ওমর সানী। সোমবার রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়ের উদ্দেশে তিনি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট: খেলাধুলা, ফান।’

পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই চার হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য জমা হয় সাত শতাধিক। অনেকেই এটিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ জয়ের আগের পোস্টের প্রসঙ্গ টেনে নানা ধরনের মন্তব্য করেছেন।

এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে লিখেছিলেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।’ পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং মন্তব্যের ঘরে শুরু হয় তর্কবিতর্ক।

পরে নিজের পোস্টের ব্যাখ্যায় প্রথম আলোকে জয় বলেন, ‘খেলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু খেলার কারণে মানুষে মানুষে বিভক্তি বা ভুল–বোঝাবুঝি তৈরি হওয়া উচিত নয়। বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে বিভাজন দেখা যায়, সেটি অনেক সময় অপ্রয়োজনীয় মাত্রা পেয়ে যায়। ওমর সানী ভাই এমনিতে খুবই সরল-সোজা মানুষ। তিনি আমার প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে কথা বলেছেন, তাই আমি মজা করেই ওই পোস্ট দিয়েছি। এটা পুরোপুরি ফান, ভুল করেও অন্যভাবে দেখার কিছু নেই।’

 

ওমর সানীর সর্বশেষ পোস্টেও স্পষ্ট, ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, বিষয়টিকে ব্যক্তিগত বিরোধ নয়, বরং খেলাকে ঘিরে বন্ধুত্বপূর্ণ ঠাট্টা হিসেবেই দেখছেন। তবে দুই তারকার এই পাল্টাপাল্টি পোস্ট ফুটবলপ্রেমী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com