মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি বয়সের সঙ্গে বদলায় নারীদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কী প্রয়োজন? পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানা সংলগ্ন লতা নদীতে নিখোঁজ ব্যবসায়ী আব্দুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল সোমবার বেলা দেড়টার নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

আব্দুল আলীম হাওলাদার উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় বিভিন্ন বাজার ও এলাকা থেকে গাব, পেয়ারাসহ মৌসুমি ফল কিনে ঢাকায় বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাজীরহাট থানার রহমানেরহাট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ‘এমভি রাজহংস-৮’ লঞ্চে ওঠার চেষ্টা করেন আব্দুল আলীমসহ চার যাত্রী। তাঁরা একটি ছোট ট্রলারে করে লঞ্চটির দিকে রওনা হন। ট্রলারটি চলন্ত লঞ্চের কাছাকাছি পৌঁছালে ধাক্কা লেগে লতা নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুল আলীম নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান ব্যর্থ হয়। গতকাল সোমবার দেড়টার দিকে উপজেলার নলবুনিয়া লঞ্চঘাটের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে খবর দেন। কালীগঞ্জ নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে আব্দুল আলীম হাওলাদারের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সোমবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com