মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির সাগরে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ, উৎসুক জনতার ভিড় পিরোজপুরে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ বরগুনায় মাদক মামলায় পাঁচজনের কারাদণ্ড আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে শীর্ষ পাঁচে যারা সম্পত্তি দান করলেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পল্লী বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভোলা প্রতিনিধি ॥

লালমোহনে স্কুল শিক্ষকের বাসভবনে ডাকাতির চেষ্টা চালায় ৩ মুখোশধারী। রোববার মধ্য রাতে ডাকাতদের মুখোশপরা অবস্থায় বাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ডাকাতরা রাত ১টার দিকে লালমোহন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ২নং ওয়ার্ডের বাসিন্দা কিরণ পঞ্চায়েত এর বাসভবনে প্রবেশ করে। তারা ওই বাসায় ডাকাতির চেষ্টা চালায়। তবে বাসার ভিতরে প্রবেশ করতে না পেরে ফিরে যায়। কিরণ পঞ্চায়েত জানান, গত ৫দিন ধরে বিভিন্নভাবে বাসায় অপরিচিতদের উপদ্রব অনুমান করেন তিনি। এই কারণে রোববার তিনি বাসায় সিসি ক্যামেরা স্থাপন করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক কিরণ ও তার পরিবার আতংকিত হয়ে পড়েন। কারা ঘটনার সাথে জড়িত থাকতে পারে তা তিনি বলতে পারছেন না। থানায়ও কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে চুরির উদ্দেশ্যে হয়তো কেউ এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ এসব প্রতিরোধে কঠোর ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com