মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির সাগরে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ, উৎসুক জনতার ভিড় পিরোজপুরে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ বরগুনায় মাদক মামলায় পাঁচজনের কারাদণ্ড আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে শীর্ষ পাঁচে যারা সম্পত্তি দান করলেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পল্লী বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

সম্পত্তি দান করলেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

পিতা-মাতা বা দাদা-দাদির সম্পত্তি সন্তান বা নাতি-নাতনিকে দান করলেও তাদের জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন— এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বিদ্যমান আইনে এ সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান না থাকায় পিতা-মাতা বা দাদা-দাদি কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করেও নিজ জীবদ্দশায় তা ভোগ-ব্যবহারের আইনি নিশ্চয়তা অর্জন সম্ভব হচ্ছিল না; এই বাস্তবতা বিবেচনায় প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিষয়টিকে সুনির্দিষ্ট রূপ ও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে।

বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এ কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হলেও দাতা জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন।

 

এ ছাড়া মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com