বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আরও এক মামলায় গ্রেপ্তার স্যুটকেসে মিললো জনপ্রিয় মডেলের মরদেহ, গ্রেপ্তার ১ বরিশালে মাদক মামলায় দুই পা হারানো দণ্ডিত আসামি কারাগারে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, শিশুসহ আহত ১০ পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা ২৫ জন শিশুকে ফ্যামিলি কিডস বক্স বিতরণ ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে দিল প্রশাসন হাসিনার সাক্ষাৎকার প্রচার: সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করা হবে, জানালেন তথ্য উপদেষ্টা বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক কাউনিয়া থানার অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আরও এক মামলায় গ্রেপ্তার

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ জুলাই) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রিফাত আল আফসানী আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলে উস্কানিমূলক বক্তব্য দেন এবং অর্থায়ন ও নির্দেশনার মাধ্যমে ঘটনাস্থলের ঘটনায় জড়িত ছিলেন—এমন সাক্ষ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে।

আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি ঘটনায় পরবর্তী সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকার সামনে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় জেবুন্নেছা আফরোজসহ একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় এ মামলাটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com