মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

/ ৪০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

নিহত মো. রিয়াদ রশিদ (২৮)। ছবি: সংগৃহীত
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. রিয়াদ রশিদ (২৮)।

তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আব্দুর রশিদ একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (৮ মে) রাতে পরিবারটি মৃত্যুর খবর জানতে পারে।

পারিবারিক সূত্র জানায়, রিয়াদ রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান তিনি। এরপর ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবারকে জানাননি তিনি।

শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ পাঠান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

লিমনের বরাতে জানা যায়, ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও খোঁজ পাচ্ছি না। বাবা হিসেবে এই কষ্ট কীভাবে সহ্য করব?

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানা গেছে। নিহতের বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com