বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে কামেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন ডেঙ্গু: বরিশালে ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১ ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি বরিশাল সদর উপজেলায় সার ডিলারশিপ নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ, বিএনপি নেতাদের ঘিরে আলোচনা-সমালোচনা! পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, শিশুর মৃত্যু, নিখোঁজ মা বরিশালে ছাত্রলীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৭৩ জনের বিরুদ্ধে মামলা! বরিশালে নৌবাহিনীর অভিযানে ৩০ লাখ মিটার অবৈধ জাল জব্দ বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড কিশোর গ্যাং প্রতিরোধে ইউএনও এবং ওসিদের নিয়ে কমিটি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

/ ৭৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন তিনি। এরপর থেকে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

এর জেরে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এরপরই তিনি পদত্যাগ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com