বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

কলাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কলাপাড়া প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১০০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৪ জুন) শেষ বিকেলে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এনিমার্স লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনাকালে তিনি বলেন, অভিযানের সময় জব্দ করা ১০০০ পিস জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com