মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি বয়সের সঙ্গে বদলায় নারীদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কী প্রয়োজন? পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ‘সামুদ্রিক শোল’

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত।

সোমবার (২০ জুলাই) মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিশ’ আড়তে বিক্রির জন্য নিয়ে আসা হয়।

এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরে ৭০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি যৌথভাবে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।

ট্রলারের মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা প্রায় নয় দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। অন্যান্য সাধারণ মাছের সঙ্গে হঠাৎ তাদের জালে উঠে আসে এই বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি। সাগরে টিকে থাকার কষ্টের পর এমন একটি মাছ ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুব আনন্দিত।

ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ জানান, সচরাচর বাজারে এত বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ পাওয়া যায় না। তাই তারা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং নিজেরা খাওয়ার জন্যই মাছটি কিনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সামুদ্রিক শোল মূলত গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। সাগরের পরিবেশ অনুকূলে থাকলে এবং এরা পর্যাপ্ত খাবার পেলে আকারে বেশ বড় হতে পারে। সাগরে নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন, যা সামগ্রিক মৎস্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com