বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

পূজায় মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমা। এর মধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার পাশাপাশি দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-তেও দেখা যাবে তাকে। সম্প্রতি ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেতা।

 

কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকেও সময় দেওয়ার চেষ্টা করেন কাঞ্চন। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দুই সন্তানকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। তবে ব্যস্ততার মাঝেও স্ত্রীকে বিশেষ অনুভূতি দিতে কার্পণ্য করেন না কাঞ্চন। শ্রীময়ীর পাশে থেকে সন্তানদের দেখাশোনাতেও সাহায্য করেন তিনি।

সন্তানদের বাড়িতে রেখে মাঝেমধ্যে নিজের মতো করে সময় কাটান শ্রীময়ী। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চেও দেখা গেছে এই তারকা দম্পতিকে। এবার একান্তে ডিনার ডেটে গিয়ে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নিলেন কাঞ্চন-শ্রীময়ী।

স্বামীর সঙ্গে ডেটে কাটানো বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শ্রীময়ী। একটি ছবিতে কাঞ্চনের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার প্রকাশ করতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন কাঞ্চন। ডিনারে খাওয়াদাওয়ার মুহূর্তও উঠে এসেছে ছবিগুলোতে।

 

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গেছে।’ তৃতীয়ার সন্ধ্যায় এভাবেই স্বামীর সঙ্গে সময় কাটান অভিনেত্রী। ব্যস্ততার মধ্যেও স্ত্রীর আবদার পূরণে কাঞ্চনের আন্তরিকতার বিষয়টি ছবিগুলোতে ফুটে উঠেছে।

তবে ভালোবাসার এই মুহূর্তগুলোও নেটিজেনদের কটাক্ষ এড়াতে পারেনি। বরাবরের মতো এবারও কাঞ্চনের বয়স নিয়ে মন্তব্য করেছেন কেউ কেউ। এক নেটিজেন লিখেছেন, ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অব দি ইয়ার।’ আরেকজনের মন্তব্য, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ অন্য এক নেটিজেন লিখেছেন, ‘কাঞ্চন দাদু তোমার শেষ, শ্রীময়ী দিদির সবে শুরু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com