বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

/ ৮৫ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।
অভ্যন্তরীণ পাচার ও বানিজ্যিক যৌণ শোষন এর ঝুঁকিতে থাকা শিশুদের সেবা সংযোগ নিশ্চতকরণের লক্ষ্যে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উ-পরিচালক মো: ইকবাল কবীর। রূপান্তর আয়োজিত এই সভায় সমাজসেবার বিভিন্ন সেক্টর প্রধান, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য, সমাজকর্মী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। সভায় বানিজ্যিক যৌণ শোষণ এর ঝুঁকিতে থাকা শিশুদেরকে আগামী দিনে সমাজসেবার অনলা্ইন কেস ম্যানেজমেন্ট, সাইকো স্যোস্যাল কাউন্সিলিং, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ অন্যান্য বহুমুখি সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। রূপান্তর এ ধরণের শিশুদেরকে রেফার করলে তাদেরকে সেবার আওতায় নেয়া হবে বলে আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। সভায় স্বাগত বক্তব্য দেন রূপান্তর এর ইপিসিএসটি প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী। এছাড়াও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা-বরিশাল এর অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। সমাজসেবার সহকারী পরিচালক শাহাজাদী আক্তার, জেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য ও প্রাক্তন প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত, সমাজকর্মী আতিকুল ইসলাম।

এদিকে গতকাল (১৩ অক্টোবর ) সকাল ১১ টায় রিপোর্টার ইউনিটি বরিশাল জেলা কার্যালয়ে রূপান্তর এর আয়োজনে আর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন সংগঠন ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাভায় বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ জেলা পুলিশ এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় যৌন শোষণের সর্বাধিক ঝুঁকিতে থাকা পথ শিশুদের নির্বাচন প্রক্রিয়া, সেবা ব্যবস্থাপনায় বিভিন্ন সংগঠনের কার্যক্রম এবং রেফারেল প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ এ সকল শিশুদের সেবা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে শিশু বান্ধব নগরী গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব তুলে ধরে একটি শিশু বান্ধব নেটওয়ার্ক গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন : কাউনিয়া মডেল থানার সহকারী সাব-ইন্সপেক্টর রুমা পারভিন। মহিলা বিষয়ক অধিদপ্তর এর শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভীষণ বরিশালের প্রতিনিধি আগষ্টিন সরকার, সেইন্ট বাংলাদেশ এর প্রতিনিধি সিরাজুল ইসলাম। আভাস প্রতিনিধি জনাব নাসরিন খানম, এসএমডিসির সভাপতি জুনায়েদ ডালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com