বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার!

/ ৩৫২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী আজ ১৪ অক্টোবর বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে তার নগরীর সাধুর বটতলাস্থ বাসভবনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁর সাক্ষাৎ পাননি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা বর্তমান সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক সালাম রাঢ়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, চন্দ্রমেহন ইউনিয়নের কাজী ফিরোজ, সদর উপজেলা বিএনপির আমিনুল ইসলাম পাখি,কবির মাঝি,রফিকুল ইসলাম সহ আরও অনেকে ৪ /৫ শত নেতাকর্মী বেষ্টিত হয়ে নিজেদের সাংগঠনিক বিষয় ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তাঁরা বিকেল ৫ টা থেকে রাত ১০ টা ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

পরে তারা ফিরে আসেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও সাক্ষাৎ না পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।আমরা জনপ্রতিনিধি হিসেবে তার কাছে যাবো এটাই স্বাভাবিক। তিনি দলের মুরুব্বি কিন্তু এ কেমন আচরণ?

তবে এ বিষয়ে সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য বরিশাল সদর উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি গঠনের পর ঐ কমিটি সরোয়ারের ছায়া পর্ষদ বলে গুঞ্জন আছে। আজ যারা সরোয়ারের বাসায় গিয়েছিলেন তারা সকলেই ঐ কমিটির বিরোধিতা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com