মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান অপু যেন অপরাজিতা ফুল! বৈবাহিক অবস্থা থেকে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী সম্মানিত চোর ভাইরা, দয়া করে এবার আর তার কেটে নিয়ে যাবেন না: খাদেমের মাইকিং ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও সংবাদপত্রের গাড়ির সংঘর্ষে চালকের মৃত্যু আবারও বিদ্যুৎ ঘাটতির কবলে বরিশাল অঞ্চল বরিশালে পাচারকালে ৩ লাখ পিস গলদা চিংড়ির রেণুপোনা জব্দ শাহিন শিক্ষা পরিবার কোচিং সেন্টার নির্যাতনের টর্চার সেল, শিক্ষিকার অত্যাচারে রাস্তায় ছাত্রী

তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী!

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

টানা ৫ বছরের আইনি লড়াই, একে অপরের প্রতি একবুক ক্ষোভ আর সম্পর্কের চরম তিক্ততা- সব যেন মিলিয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের ম্যাজিকে।

যে আদালত চত্বরে রোজ বিচ্ছেদের আর কান্নার গল্প লেখা হয়, সেখানেই তৈরি হল এক সুন্দর মুহূর্ত। বিচারকের সামনেই ডিভোর্স নথিপত্র ছিঁড়ে ফেলে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী।

দিল্লির একটি পারিবারিক আদালতের এই নজিরবিহীন ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা প্রমাণ করল আইনের হাজারো যুক্তি যেখানে হেরে যায়। সেখানে এক ফোঁটা মানবিকতা আর ভালবাসাই জিতে যায়।

২০২০ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল শিখা ও সৌরভের। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে। বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্কে চিড় ধরে।

ছোটখাটো অশান্তি থেকে শুরু করে বড় বড় অভিযোগে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দু’জনেই ঠিক করেন তাঁরা আর একসঙ্গে থাকবেন না এবং ডিভোর্সের মামলা ফাইল করেন।

এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর। একের পর এক শুনানি, আইনজীবীদের সওয়াল-জবাব আর কোর্টের চক্কর কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল দুটি পরিবারই।

বিশেষ করে মেয়েকে আইনি লড়াইয়ে জেতাতে এবং তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করে শিখার বাবা নিজের জীবনের সিংহভাগ সঞ্চয় শেষ করে ফেলেছিলেন। এই দীর্ঘ টানাপড়েন শুধু আর্থিক ক্ষতিই করেনি, শিখার পরিবারের উপর চরম মানসিক চাপও তৈরি করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com