বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব

/ ১৯৬ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরোনো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, অতীতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীও হয়ে ওঠেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাকসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প।

তিনি লেখেন, ‘আফগানিস্তান যুদ্ধ—২০ বছর, ২ হাজার নিহত। ইরাক যুদ্ধ—৯ বছর, ৪ হাজার ৬০০ নিহত।’ এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘ইরান সামরিক সংঘাত—৪ মাস, ১৮ জন নিহত।’

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অতীতের দীর্ঘমেয়াদি যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানি অনেক কম। তাই এই যুদ্ধকে অতিরঞ্জিতভাবে সমালোচনা করার সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দেন।

তবে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা শুধু সময়কাল কিংবা নিহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তারা সংঘাতের অর্থনৈতিক ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রভাবকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, এটি ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণেই অভিযান পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com