বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

রিয়াদে বিমানবন্দরে বিস্ফোরণ, যাত্রীদের সরিয়ে নিল কর্তৃপক্ষ

/ ৩৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এর আগে দুই দফা হামলার শিকার হয়েছে বিমানবন্দরটি। এসব হামলায় চারজন নিহত ও আরও কয়েকজন আহত হন। একটি বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আজ শনিবারের বিস্ফোরণের বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। বিমানবন্দরের আকাশে শুধু একটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলেছে।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ হাব থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার এবং এর আগে চলতি সপ্তাহে হুতিদের হামলার পর সৌদি রাজধানীতে বেশ কয়েকটি এয়ারলাইনস ইতিমধ্যে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।

এ ঘটনার কারণে রিয়াদে অনুষ্ঠেয় বড় জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব সম্মেলনের আয়োজকেরা জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তাঁরা।

এর আগে হুতিরা সৌদি আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে সতর্ক করে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার চলতি মাসের শুরুতে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর সংগঠনটি সৌদি আকাশসীমাকে ‘সামরিক অভিযানের এলাকা’ হিসেবে ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com