বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

রেফকো ফার্মাসিউটিক্যালস : যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে বেসরকারি শিল্পকারখানা রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে উল্টো শাস্তিমূলক বদলির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যায় কারখানার সামনে এ প্রতিবাদী সমাবেশ হয়। সমাবেশ পরিচালনা করেন রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ আট বছর যাবৎ একজন নারী শ্রমিক এই কারখানায় কাজ করে আসছেন। গত তিন বছর যাবৎ সিনিয়র সুপারভাইজার ফোরকান তালুকদার তাঁর সঙ্গে অশ্লীল আচরণ ও যৌন হয়রানির নানাবিধ কর্মকাণ্ড করে আসছেন। ভুক্তভোগী নারী শ্রমিক ফোরকান তালুকদারের বিরুদ্ধে গত ৭ মে একটি অভিযোগ দাখিল করার পর এর ভিত্তিতে গত ১৬ আগস্ট ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু অদ্য পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কোনো ফলাফল আসেনি।

বরং গত ৫ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিপীড়নকারী সুপারভাইজার ফোরকানকে কোনো শাস্তি না দিয়ে নারীকে তাঁর সেকশন থেকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ভুক্তভোগী নারী শ্রমিক ৮ বছর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। নিপীড়নের বিচার চাওয়ায় তাঁকে শাস্তিমূলকভাবে অন্য সেকশনে বদলি করার কথা বলা হয়েছে। অথচ নিপীড়নকারীকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তিনি এখনো অনেক নারী যেখানে কাজ করেন, সেই সেকশনেই দায়িত্ব পালন করছেন। এই ঘটনাটি বাংলাদেশ শ্রম আইনে উল্লেখিত যৌন নির্যাতনের বিচার-সম্পর্কিত ধারাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে উক্ত নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য দেন রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বরিশাল-৫৩) প্রধান উপদেষ্টা ও সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল হামিদ, অর্থ সম্পাদক সেবিকা হালদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com