বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

আইইএ- এর প্রধান সতর্ক বার্তা : বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত

/ ৩২৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাতিহ বিরল বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে সতর্ক করে তিনি বলেন, এই জরুরি রিজার্ভ কিন্তু চিরকাল থাকবে না, এর একটি শেষ আছে।

আইইএ প্রধান আরও বলেন, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ এবং গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে যাচ্ছে। এর ফলে ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যা তেলের বর্তমান মজুতকে আরও দ্রুত খালি করে ফেলবে।

বাণিজ্যিক তেলের মজুত আর কতদিন টিকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর ‘কয়েক সপ্তাহ’ চলা যেতে পারে। তবে বাস্তব সত্য হলো, এই মজুত অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের এখনই সচেতন হওয়া জরুরি।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com