বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা

/ ২১১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ভারতে ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেশের প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাটিকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সি ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরণ বা সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই টিকাটি তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে প্রদান করা হবে। তবে ভারতে এই টিকার আনুষ্ঠানিক মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে। বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় ওপরের সারিতে থাকা ভারতে এই টিকার অনুমোদন চিকিৎসাক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com