বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

/ ৩১ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে শিবা শর্মা (২৮) নামের এক ক্যাফে মালিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে এ ঘটনা ঘটে।

নিহতের মায়ের অভিযোগ, তার ছেলের গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।দীর্ঘদিন ধরে মেয়েটি শিবকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

আসামিরা হলেন- নিহতের প্রেমিকা শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে, গাড়িচালক দানিশ, সহযোগী আদিল ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন।

মামলার এজাহারে নিহতের মা রঞ্জনা শর্মা জানিয়েছেন, গত শুক্রবার রাতে শ্রদ্ধার টেলিফোন পেয়ে তিনি জানতে পারেন যে শিবা তার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শ্রদ্ধার দেওয়া নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার চালক দানিশ শিবকে একটি হাসপাতালে নিয়ে গেছেন।

লখনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) জরুরি বিভাগে পৌঁছে রঞ্জনা দেখতে পান, সেখানে একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন চালক দানিশ। কিন্তু শিবার কী হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে দানিশ কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং শিবার নিথর দেহ সেখানে রেখেই পালিয়ে যান। পরে চিকিৎসকরা শিবাকে মৃত বলে ঘোষণা করেন। বারান্দা থেকে পড়ে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নিহতের মায়ের অভিযোগ, গত চার মাস ধরে শিবাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন শ্রদ্ধা দুবে। এই সম্পর্কের কারণে শিব চরম মানসিক চাপে ছিলেন। এর আগেও ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেলেও শিব বিষয়টি এড়িয়ে যেতেন বলে জানান তিনি।

রঞ্জনা শর্মা আরও অভিযোগ করেন, গত ২০-২৫ দিন আগে হযরতগঞ্জের একটি হনুমান মন্দিরে তাদের একটি বৈঠক হয়। সেখানে শ্রদ্ধার কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং দুই পরিবারের সম্মতিতে ছোট পরিসরে একটি আয়োজনের কথাও ওঠে। কিন্তু এই আলোচনার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

 

শিবার বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাড়ি গেলে শ্রদ্ধা তাকে বারবার ফোন করে হুমকি দেন যে, ফিরে না এলে তাকে চুরির মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ছেলের শরীরে পাঁজরে, কাঁধে, বাহুতে ও উরুতে সিগারেটের ছ্যাঁকার দাগসহ গুরুতর জখম ছিল বলে দাবি করেছেন তার মা। এছাড়া শিবের চোয়ালে গুরুতর আঘাত এবং চোখ, কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। মায়ের অভিযোগ, মৃত্যুর আগে ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com