রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Logo

ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির ৩ বিচারকের মামলা

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক। গত বছর তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে বেআইনি দাবি করে তারা যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে এই মামলা করেছেন।

বৃহস্পতিবার প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মামলাকারী তিন বিচারক হলেন কানাডার কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু।

তাদের অভিযোগ, বিচারিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার এবং চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মাধ্যমে তাদের শাস্তি দেওয়া এবং নতিস্বীকারে বাধ্য করার চেষ্টা করা হয়েছে।
গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা তাদের সব সম্পত্তি জব্দ করা হয়।

পাশাপাশি তাদের সঙ্গে আর্থিক লেনদেনও নিষিদ্ধ করা হয়।
বিচারকদের দাবি, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের লঙ্ঘন। তাদের মতে, প্রকৃত কোনো জাতীয় জরুরি অবস্থা বা অস্বাভাবিক হুমকি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, বিচারকদের আর্থিক ও ব্যক্তিগত স্বার্থকে লক্ষ্যবস্তু করে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক কার্যক্রমে চাপ সৃষ্টি করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য।

মামলায় আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে তারা ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংকিং সেবা গ্রহণ, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, ভ্রমণের টিকিট বুকিং এবং অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবীমার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে বিচারাধীন ও ভবিষ্যতের মামলায় তথ্য-প্রমাণ সংগ্রহ, বিশ্লেষণ এবং আইনি যুক্তি উপস্থাপন করাও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com