মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Logo

প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা 

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে না পেরে ক্ষোভ ও প্রতিশোধের বশে প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল (২১) নামের এক আমেরিকান তরুণ। নির্মম এই হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকতে পুরো বাড়িসহ নিহতদের জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে সংঘটিত আলোচিত এই ঘটনায় আদালতে তোলা হলে নিজের সব অপরাধ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রেমিক।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে স্যান্ডোভাল তার সাবেক প্রেমিকার ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে গোপনে ওত পেতে অপেক্ষা করছিলেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিনি গোপনে ঘরে প্রবেশ করেন এবং একে একে চারজনকে গুলি করে হত্যা করেন।

নিহত ব্যক্তিরা হলেন স্যান্ডোভালের সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং (২১), ক্রিস্টিন আকা-আক (২৫), এডউইন গার্সিয়া (২৪) এবং ম্যাথিউ মন্টেবেলো (২১)।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন
হত্যাকাণ্ড সংঘটিত করার পর স্যান্ডোভাল পুরো বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। অগ্নিকাণ্ডে বাড়ির তিনটি পোষা কুকুরও পুড়ে মারা যায়। সেই সময় ঘরের ভেতরে দুটি শিশু আটকা পড়েছিল। তবে এক ১৬ বছর বয়সী কিশোর তালাবদ্ধ ঘর থেকে জরুরি নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত পৌঁছে তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যান জানান, প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের উন্মাদনায় স্যান্ডোভাল এই পূর্বপরিকল্পিত সহিংসতা চালিয়েছেন। আদালতে তিনি চারটি ফার্স্ট-ডিগ্রি হত্যা, একটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও শিশু নির্যাতনের অভিযোগে নিজের অপরাধ মেনে নিয়েছেন।

আদালতের নির্দেশে বর্তমানে কাস্টডিতে থাকা স্যান্ডোভালের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর আদালতের বিচারক স্যান্ডোভালের চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com