বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

‘কষ্ট পাবেন না মেসি, এটা বিদায় নয়, এটা আরেক শুরু’

/ ৫৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দুই দিন হতে চলল। কিন্তু যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড, দেশটির ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে কি এত সহজে ভোলা যায়! সামাজিক মাধ্যমে চোখ পড়তে এখনো দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে একের পর এক পোস্ট। দেশটির ফুটবল ফেডারেশন দিয়েছে আবেগঘন এক পোস্ট।

মনুমেন্তালে গতকাল আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে থাকল মেসিময়। গতকাল শেষ বাঁশি বাজতেই ইতি ঘটল তাঁর আর্জেন্টিনা অধ্যায়। ৩৯ বছর বয়সী ফুটবলারকে উৎসর্গ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ ভোরে এক ভিডিও পোস্ট করেছে। সেখানে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা তো বিশ্বকে জানাতে পারি যে আপনার ট্রফির আলমারিতে সব সময়ই আরও একটি ছোট্ট জায়গা খালি আছে। তাই না? হ্যাঁ আমরা জানি। আমরা আপনাকে আবেগাপ্লুত হতে দেখেছি।’

বিদায়ী ভাষণ দিতে গিয়ে মেসি গতকাল কান্নায় ভেঙে পড়েন। আবেগ সামলে বিদায়ী ভাষণ দিয়েছেন। কোচ লিওনেল স্কালোনি, সতীর্থ এনসো ফের্নান্দেসকেও কাঁদতে দেখা গেছে। এএফএর ভিডিওটা এমনভাবে তৈরি করা, যাতে ফুটবলপ্রেমীরা আবেগপ্রবণ হতে বাধ্য। ভিডিও বার্তায় বলা হয়েছে, ‘কষ্ট পাবেন না মেসি। কারণ, এটা বিদায় নয়। এটা আরেক শুরু। বিশ্বের সেরা খেলোয়াড় এবং বিশ্বের সেরা সমর্থকদের মাঝে আপনাকে স্বাগত।’

প্রতিপক্ষ ফুটবলারদের কাটিয়ে ক্যারিয়ারে অনেক জাদুকরী গোল করেছেন মেসি। বিশেষ করে তাঁর ফ্রি-কিকে মুগ্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। গোলের পর দুই হাত উঁচিয়ে উদযাপনের দৃশ্য এখনো অনেকের চোখে ভাসে। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এএফএর ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী ফুটবলারকে নিয়ে বলা হয়েছে, ‘লিও, পুরো বিশ্ব জানে আপনিই বিশ্বের সেরা। গোল করা, ফ্রি-কিক নেওয়া—সবকিছুতেই। ৩৯ বছর বয়সেও আপনি অন্য কারও মতো ড্রিবল করতে পারেন। বিশ্বকাপে আপনি যা করেছেন, সেটার পর আপনি বাদে অন্য কেউ ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য নয়।’

এএফএর ভিডিওতে গতকাল বেনিন ম্যাচ শেষে মেসির আবেগঘন বার্তার একটা খণ্ডিত অংশও তুলে ধরা হয়েছে। বিদায়ী ভাষণে ৩৯ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার বলেন, ‘এখন থেকে আমি এই পাশে থাকব আপনাদের সবার সঙ্গে। এই ফুটবলাররা এবং তাদের পর যারা আসবে, তাদের সবাইকে সমর্থন করব। আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব।’

বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতাামেন্দিও গতকাল আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। এই ২১ গোলের আটটিই এসেছে এ বছরের জুন-জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। অ্যাসিস্ট করেন ৪ গোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com